১৮ মার্চে শুরু অমর একুশে বইমেলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২১, ০১:০৪ এএম

ফাইল ছবি

মহামারি করোনা পরিস্থিতির কারণে ফেব্রুয়ারি থেকে পিছিয়ে চলতি বছরে ১৮ মার্চ থেকে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে। তবে, কতদিন এ মেলা চলবে তা এখনো জানা যায়নি।

সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী নিউজফ্ল্যাশ৭১ কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ১৮ মার্চ থেকে অমর একুশে বইমেলা শুরু হবে। তবে, কবে মেলা শেষ হবে সে বিষয়ে আমরা প্রকাশকদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবো।

এনএফ৭১/জেএস/২০২১





Top