গ্যাস থাকবে না ১০ ঘণ্টা
সুজন হাসান | প্রকাশিত: ২৮ মে ২০২৪, ০৩:১২ পিএম
তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বার্তায় জানায়, আগামীকাল বুধবার নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় গ্যাস পাইপলাইনের মেরামত কাজের জন্য ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৮ মে) তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, বুধবার (২৯ মে) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা পঞ্চবটি বিসিক, ভোলাইল, ইসদাইর, কাশিপুর, গোগনপুর, চর সৈয়দপুর, মুক্তারপুর ও তৎসংলগ্ন এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিষয়: তিতাস গ্যাস কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ পাইপলাইন গ্যাস সরবরাহ বন্ধ তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি
