চাকরি ছাড়লেন ৪ এএসপি
সুজন হাসান | প্রকাশিত: ২২ মে ২০২৪, ০১:৪৫ পিএম
বিসিএস পুলিশ ক্যাডারের ৪০তম ব্যাচের চারজন সহকারী পুলিশ সুপার (এএসপি) চাকরি ছেড়েছেন। তারা শিক্ষানবিশ হিসেবে রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত ছিলেন। গত ১৬ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তবে এতে চার কর্মকর্তার চাকরি ছাড়ার কোনো কারণ জানানো হয়নি।
গত ১৬ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তবে এতে চার কর্মকর্তার চাকরি ছাড়ার কোনো কারণ জানানো হয়নি। জ্ঞাপনটি মঙ্গলবার (২১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, চার পুলিশ কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হলো।
সেই চারজন সহকারী পুলিশ সুপার (এএসপি) হলেন- মো. মেহেদী হাছান পাটোয়ারী, মো. ঝন্টু আলী, তাসওয়ার তানজামুল হক ও আমিনুল ইসলাম। গত ২৭ এপ্রিল তাদেরকে অব্যাহতি দেয়া হয়।
বিষয়: বিসিএস বিসিএস পুলিশ ক্যাডার ৪০তম ব্যাচ সহকারী পুলিশ সুপার (এএসপি) সহকারী পুলিশ সুপার এএসপি চাকরি ছাড়লেন
