ফরিদপুরে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১১!

রাশেদ রাসেল | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪, ১০:৪১ এএম

ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে ফরিদপুরের কানাইপুরের দিকনগর এলাকায় ফরিদপুর-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছে।

এছাড়া আহত হয়েছে ৮ জন।কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মো. হাসানুজ্জামান বলেন, ঢাকা থেকে মাগুরাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষের এই হতাহতের ঘটনা ঘটে।

ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম গণমাধ্যমকে বলেন, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। এ সময় এ দুর্ঘটনা ঘটে। এতে মোট ১১ জনের মৃত্যু হয়েছে।

 



বিষয়:



Top