আওয়ামী লীগ খেতে নয়, জনগণকে দিতে আসে

রায়হান রাজীব | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৪, ১০:১৭ এএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবার ইফতার পার্টি না করে আওয়ামী লীগ প্রমাণ করেছে মানুষের কল্যাণে কাজ করে। দলটি খেতে নয়, জনগণকে দিতে আসে।

বৃহস্পতিবার গণভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময় করে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘মানুষের মৌলিক অধিকার পূরণ করে দারিদ্র্য আগামীতে আরও কমানো হবে। আমার নির্দেশ মতো ইফতার পার্টি না করে, দলের নেতারা সবার মাঝে ইফতার বিতরণ করেছেন; মানুষের পাশে দাঁড়িয়েছেন এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’

প্রধানমন্ত্রী বলেন, এ ঈদে সবার জীবনে সুখ, শান্তি নেমে আসুক, অনাবিল আনন্দ বয়ে যাক এ কামনা করি।

 



বিষয়:



Top