মঙ্গলবারেও চলবে সোনার বাংলা ও উপকূল এক্সপ্রেস!

রাশেদ রাসেল | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৪, ১০:৩৬ এএম

ছবি: সংগৃহীত

গতকাল সোমবার (১ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে,

ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত যাত্রীদের ভ্রমণ চাহিদা মাথায় রেখে সোনার বাংলা (৭৮৭) এবং উপকূল এক্সপ্রেস (৭১২) ট্রেন দুটির সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে মঙ্গলবার ছুটির দিনেও ট্রেন দুটি যথারীতি নির্দিষ্ট সময়ে চলাচল করবে।

জানা গেছে, সোনার বাংলা ট্রেনটি পূর্বনির্ধারিত সময় অনুযায়ী চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে৷ আর উপকূল এক্সপ্রেসও নির্ধারিত সময়ে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে৷



বিষয়:



Top