নয়াপল্টনে আজ সমাবেশ করবে বিএনপি
রায়হান রাজীব | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪, ১০:৫৩ এএম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে মুক্তিযোদ্ধা সমাবেশ পালন করবে বিএনপি। আজ সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্প্রতি স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত হয়। ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশের মধ্য দিয়ে বিএনপি রাজপথের কর্মসূচিতে ফেরার পরিকল্পনা করছে।
স্বাধীনতা দিবস উদ্যাপনেও বিএনপি দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদকে (বীরবিক্রম) আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে ১৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দলের একজন যুগ্ম মহাসচিব, ১০ সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে সদস্য করা হয়েছে।
বিষয়:
