রাষ্ট্র আবারো ফ্যাসিবাদী শাসনের কবলে: মির্জা ফখরুল
রায়হান রাজীব | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪, ০৯:৫৬ এএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র আবারও ফ্যাসিবাদী শাসনের কবলে পড়েছে। বাংলাদেশ গভীরভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটকাল অতিক্রম করছে। বিশ্ববাসী জানে যে, গত ৭ জানুয়ারি যা হয়েছে, তা কোনো নির্বাচন নয়। বরং জাতির গণতান্ত্রিক প্রত্যাশাকে অপমান করা হয়েছে।
কূটনীতিকদের সম্মানে অনুষ্ঠিত বিএনপির ইফতার আয়োজনে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন। রবিবার (২৪ মার্চ) রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত ইফতারে অংশগ্রহণ করায় আগত কূটনীতিকদের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির মহাসচিব।
বিষয়:
