ছাত্রলীগের উদ্যোগে আজমপুরে ইফতার সমগ্রী বিতরণ
রাশেদ রাসেল | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৪, ০২:১২ পিএম
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: খসরু চৌধুরীর অনুসারীরা মো: খোকন মজুমদার এর সহযোগিতায় ইফতার সামগ্রী বিতরন করেছেন।
দক্ষিনখান থানা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ কর্মী মো: মাহফুজুল হক এমিল পূর্ব আজমপুরের এ.আর.ফ্রেশ রোজ গার্ডেনে এ ইফতার সামগ্রী বিতরণ করেন। এসময় আওয়ামীলীগ,যুবলীগ, যুবমহিলালীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিষয়:
