ডেমরায় আগুন লাগা ভবনটি ঝুঁকিপূর্ণ, ভেঙে পড়ার শঙ্কা
রায়হান রাজীব | প্রকাশিত: ২২ মার্চ ২০২৪, ০৯:৪৬ এএম
রাজধানীর ডেমরায় কাপড়ের গুদামে আগুন লাগা ভবনটিকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। ভবনটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলেও জানানো হয়েছে।
আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস দেখতে পেয়েছে, ভবনটিতে নেই ফায়ার এক্সিট, ভেতরে ঢোকার সিঁড়িও খুবই সংকীর্ণ। পাশের অন্য ভবন থেকে পানি দেওয়ার সুব্যবস্থাও নেই, কারণ ভবনগুলো সব লাগোয়া। শুধু তাই নয় ভবনটির নিচে নেই নিজস্ব কোনো ওয়াটার রিজার্ভ।
শুক্রবার (২২ মার্চ) ভোরে ঘটনাস্থল পরিদর্শনে এসে আগুনের সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
বিষয়:
