রাজধানীতে সিজার করতে গিয়ে কাটলো জরায়ু, নারীর মৃত্যু
রায়হান রাজীব | প্রকাশিত: ২০ মার্চ ২০২৪, ১১:৫৬ এএম
সিজার করতে এসে অপারেশন টেবিলে জরায়ু কেটে ফেলার অভিযোগ উঠেছে রাজধানীর কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে ।
সিজার করাতে আসেন পলি সাহা নামে এক রোগী। এসময় অপারেশন টেবিলে অপারেশনের সময় জরায়ু কেটে ফেলার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। এমনকি কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে পলি সাহা নামে ওই রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করছেন স্বজনরা।
সোমবার (১৮ মার্চ) দুপুরে প্রসবজনিত সিজার করাতে স্ত্রীকে নিয়ে ইবনে সিনা হাসপাতালে আসেন স্বামী মুন্না। এরপর অপারেশন করতে গিয়ে কাটা হয় রোগীর জরায়ু। পরে অতিরিক্ত রক্তক্ষরণ এবং সেই অবস্থায় হার্ট অ্যাটাক হলে মঙ্গলবার বিকেল চারটায় পলি সাহাকে মৃত ঘোষণা করা হয়।
বিষয়:
