বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন: কাদের
রাশেদ রাসেল | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৪, ১০:৫৩ এএম
আজ রবিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ এ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু বাঙালির দুঃখ কষ্টে একমাত্র বাতিঘর। যিনি আমাদের অবিরাম পথ দেখিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। কিন্তু বঙ্গবন্ধু চিরদিন আমাদের অনুপ্রেরণার উৎস। তিনি আছেন, থাকবেন।
ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম মানেই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার জন্ম। বাংলাদেশের স্বাধীনতার জন্ম হতো কিনা সন্দেহ যদি এই জনপদে বঙ্গবন্ধুর মতো নেতার জন্ম না হতো।
বিষয়:
