নতুন সূচিতে চলছে মেট্রোরেল
রায়হান রাজীব | প্রকাশিত: ১২ মার্চ ২০২৪, ১১:১৫ এএম
রমজান মাসে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম রমজান থেকে দুপুর ২টা থেকে প্রতি ৮ মিনিট পরপর ছাড়বে ট্রেন।
রোববার (১০ মার্চ) ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে বলেছে, প্রথম রমজান থেকে নতুন সময়ে চলবে মেট্রোরেল। রমজানে স্বাভাবিক নিয়মে সকাল থেকে মেট্রো চলাচল শুরু হবে। তবে দুপুর ২টা থেকে প্রতি ৮ মিনিট পরপর ছাড়বে ট্রেন। আর ১৬ রমজান থেকে মেট্রো চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হবে।
বিষয়:
