আজ থেকে নতুন সূচিতে চলবে অফিস-ব্যাংক-আদালত
রায়হান রাজীব | প্রকাশিত: ১২ মার্চ ২০২৪, ১১:০৬ এএম
বছর ঘুরে আবারও চলে এলো মাহে রমজান। রমজানের এই মাসে নতুন সূচিতে চলবে সরকারি অফিস।
পবিত্র রমজান মাস উপলক্ষে আজ মঙ্গলবার (১২ মার্চ) থেকে নতুন সময় ধরে চলবে অফিস, ব্যাংক ও আদালত।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রোজা উপলক্ষে সরকারি প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।
বিষয়:
