চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মির্জা ফখরুল
রাশেদ রাসেল | প্রকাশিত: ৪ মার্চ ২০২৪, ১১:০৫ এএম
আজ সোমবার (৪ মার্চ) নিজের স্বাস্থ্য পরীক্ষার জন্য স্ত্রী রাহাত আরা বেগমকে সাথে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা রওনা হয়েছেন বলে জানিয়েছেন তার একান্ত সহকারি ইউনুস আলী। তিনি বলেন, ইতিমধ্যে ডাক্তারদের এ্যামুয়েন্টমেন্টও করা হয়েছে।
আগামী ১৮ তারিখ বিএনপি মহাসচিব দেশে ফিরবেন।
বিষয়: মির্জা ফখরুল
