অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ!
রাশেদ রাসেল | প্রকাশিত: ২ মার্চ ২০২৪, ১১:৪৪ এএম
আজ ২ মার্চ (শনিবার) শেষ হচ্ছে অমর একুশে বইমেলা-২০২৪ এর আয়োজন।
যদিও বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বইমেলা শেষ হয়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুমোদনক্রমে মেলার সময় বাড়ানো হয় আরও দুই দিন।
শুরু থেকেই এবারের বইমেলা বেশ জমজমাট ছিলো। ক্রেতা-দর্শনার্থীদের ব্যপক উপস্থিতিতে সরগরম ছিল বইমেলার প্রতিটি দিন।
বিষয়: বইমেলা
