রাজউক ও গণপূর্তকে সতর্ক হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

রায়হান রাজীব | প্রকাশিত: ২ মার্চ ২০২৪, ১১:৩২ এএম

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, রাজধানীতে অগ্নিকাণ্ডের ঘটনা রোধে রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে।

অগ্নিকাণ্ড রোধে এ ‍দুই প্রতিষ্ঠানকে আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার সকালে ঢাকার একটি অভিজাত হোটেলে বাংলাদেশ মেডিসিন সোসাইটি আয়োজিত ২৩তম আন্তর্জাতিক সায়েন্টিফিক সেমিনারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।

চিকিৎসা ব্যবস্থায় অনিয়ম বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনিয়মের বিরুদ্ধে হাসপাতালে অভিযান অব্যাহত থাকবে। ইচ্ছা করলেই অনিয়ম করে আর হাসপাতাল খোলা যাবে না।

এর আগে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। ভয়াবহ এ দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৬ জনে।

 



বিষয়:



Top