ওয়ারীতে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে
রায়হান রাজীব | প্রকাশিত: ২ মার্চ ২০২৪, ১০:৫০ এএম
রাজধানীর ওয়ারীতে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মার্চ) রাতে 'পেশওয়ারাইন' নামের ওই রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টা ১৪ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। রাত ১০টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণও তেমন নেই।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ার ইসলাম বলেন, ওয়ারীতে একটি রেস্টুরেন্টের কিচেনে আগুন লেগেছিল। ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানো হয়েছে।
বিষয়:
