বেইলি রোডে আগুনের ঘটনায় ৩ জন আটক
রায়হান রাজীব | প্রকাশিত: ২ মার্চ ২০২৪, ১০:২২ এএম
রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে আগুনের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার মোহাম্মদ সালমান ফার্সী প্রথম আলোকে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বেইলি রোডের আগুনের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে আগুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
পুলিশ সংশ্লিষ্ট সূত্র বলছে, বেইলি রোডের আগুনের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে।
বিষয়:
