খালেদা জিয়ার ১১ মামলায় হাজিরা ২২ এপ্রিল
রায়হান রাজীব | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৪, ০২:১৩ পিএম
নাশকতা ও রাষ্ট্রদ্রোহের ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরার জন্য ২২ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। পরে সময় চাওয়া হলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের ২২ এপ্রিল দিন ধার্য করেন।
খালেদা জিয়ার ১১ মামলার মধ্যে রাজধানীর দারুসসালাম থানায় হয়েছে নাশকতার ৮টি মামলা, যাত্রাবাড়ী থানায় দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা।
বিষয়:
