আনসার একাডেমির সমাবেশে প্রধানমন্ত্রী

রাশেদ রাসেল | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৪, ১১:৫১ এএম

ছবি: সংগৃহীত

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণ বর্ণিল সাজে সাজানো হয়েছে।

প্রধানমন্ত্রী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম সমাবেশের কেক কাটবেন। এরপর বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আনসার ভিডিপি একাডেমি সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত কিছু কারখানা বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আগেই বার্তা পাঠানো হয়েছে। এছাড়াও সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।



বিষয়:



Top