ভোটগ্রহণ ৪,১১,১৮ ও ২৫ মে
উপজেলা নির্বাচন চার ধাপে, অনুষ্ঠিত হবে মে মাসে
রাশেদ রাসেল | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৪, ১০:৫৬ এএম
উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিতে হবে মে মাসে। চার ধাপে অনুষ্ঠিত হবে এবারের উপজেলা নির্বাচন। এরমধ্যে প্রথম ধাপে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ তথা শেষ ধাপের ভোট হবে ২৫ মে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম এই তথ্য জানান।
ইসি সচিব আরো বলেন, কোন কোন উপজেলায় কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করা হবে ওই সব উপজেলা পরিষদের প্রথম বৈঠকের তারিখ অনুযায়ী। এ বিষয় বিস্তারিত উপজেলা নির্বাচনের তফসিলে জানানো হবে।
বিষয়:
