পুরান ঢাকায় জুতার কারখানায় অগ্নিকাণ্ড
রাশেদ রাসেল | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৪, ১১:০৩ এএম
রজধানীর পুরান ঢাকার মাহুতটুলি এলাকায় আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, পুরান ঢাকার মাহুতটুলি তারা মসজিদের পাশে একতলা ভবনের নিচতলায় থাকা একটি জুতার কারখানায় আজ সকাল ৯টার কিছু সময় পর আগুন লাগে। ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে পৌছায়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিষয়:
