মানুষের ভাগ্য বলে দিচ্ছে টিয়া পাখি
রাশেদ রাসেল | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৪, ০৩:৩২ পিএম
ভাগ্য নাকি মানুষের হাতে লেখা থাকে... অনেক যতিশিরা হাত দেখেই বলে দিতে পারেন তার ভবিষ্যৎ। যুগের সাথে তাল মিলিয়ে ভাগ্য নির্ধারনের সেই প্রেক্ষাপটও পাল্টে গেছে এখন।
ভাবুন তো- আপনি আপনার নিজের নাম বলে দিলেন আর তার উপর ভিত্তি করে টিয়া পাখি একটি চিঠির খাম তুলে নিলো। আর খামের লেখা চিঠিতে নির্ধারিত হলো আপনার রাশিফল। আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে আপনার সামনের দিনে কি ঘটতে চলেছে।
ঠিক এমনটিই দেখা গেলো রাজধানীর বারিধারা পাড়া উৎসবে। সেখানে ভবিষ্যৎ জানতে চাওয়া উৎসুক জনতার ভীর। মিস্টি টিয়া পাখি নির্ধারণ করে দিচ্ছে তাদের ভাগ্য।
