আবারো প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে ইতালির প্রধানমন্ত্রীর অভিনন্দন
রায়হান রাজীব | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৪, ১১:৩৪ এএম
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন।
আবারও প্রধানমন্ত্রী হওয়ায় বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জর্জিয়া মেলোনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নতুন অভিষেক উপলক্ষে আমি ইতালীয় সরকারের পক্ষ থেকে আপনাকে আপনার মর্যাদাপূর্ণ দায়িত্ব লাভের জন্য অভিনন্দন জানাচ্ছি।”
ইতালির প্রধানমন্ত্রী আরো বলেন, “আমি খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বস্ত্র, অভিবাসন, নিরাপত্তা ও জ্বালানি শক্তির স্থানান্তরের মতো ক্ষেত্রগুলোতে আমাদের গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করতে একসঙ্গে কাজ করা অব্যাহত রাখব।”
সম্পাদনাঃ রশেদ রাসেল
