আওয়ামী লীগের যৌথসভা আজ
রায়হান রাজীব | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৪, ১১:২১ এএম
আজ সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ক্ষমতাসীনদলটির যৌথসভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকগণের যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
সম্পাদনাঃ রাশেদ রাসেল
