হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

রায়হান রাজীব | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৪, ০৬:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ পাঁচ মাস চিকিৎসার পর আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানের বাসা ফিরোজায় ফিরলেন তিনি।

দুই বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিসহ নানা রোগে ভুগছেন।

গত বছরের ৯ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। টানা ৫ মাস ২ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে আজ বাসায় ফিরলেন তিনি।

সম্পাদনাঃ রাশেদ রাসেল





Top