সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি
রায়হান রাজীব | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৭ পিএম
সরকারের পদত্যাগের একদফা দাবিতে আগামী সোমবার (১৮ ডিসেম্বর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। আজ শনিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘প্রকাশ্যে দরকষাকষি করে সিট ভাগাভাগির একটা নির্বাচন নিয়ে প্রতিদিন নাটক দেখতে দেখতে দেশের মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। সর্বসাকুল্যে একটাই দল আর এক নেত্রীর নেতৃত্বেই নির্বাচন করার জন্য দেশটাকে মগের মুল্লুক বানিয়ে ফেলেছে তারা। বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে ঢুকিয়ে বাড়ি ঘর, দোকানপাট বন্ধ রেখে ফেরারি করে, দেশের জনগণকে জিম্মি করে আগামী ৭ জানুয়ারি রাষ্ট্রের প্রায় ২ হাজার কোটি টাকার শ্রাদ্ধানুষ্ঠানের পাঁয়তারা চলছে।’
গত মঙ্গলবার ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। মাঝে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসে মানববন্ধন ও র্যালি করেছে দলটি। এবার ফের হরতাল কর্মসূচি দিল তারা।
বিষয়: হরতাল বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল
