রেল ব্রিজের নিচে পড়ে আছে যুবকের মরদেহ
শাকিল খান | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৩, ১০:৩০ এএম
নাটোরের বাগাতিপাড়ায় লালপুর ও বাগাতিপাড়ার সীমানা স্থলে বড়াল নদীর উপরে নির্মিত রেল ব্রিজের নিচে পড়ে আছে অজ্ঞাত যুবকের (২০) মরদেহ। আজ শুক্রবার সকালে ওই এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এটি রেলের ঘটনা হওয়ায় রেলওয়ে পুলিশ বিষয়টি দেখবে।’
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব বলেন, ‘রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে গিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
বিষয়:
