মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা
রায়হান রাজীব | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৩, ০১:৪৪ পিএম
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মতিঝিলে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিল বক চত্বরে এ ঘটনা ঘটে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ খবর নিশ্চিত করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে দশম ধাপে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও এর সমমনা দলগুলো।
বিষয়: মতিঝিল যাত্রীবাহী বাস আগুন দুর্বৃত্ত
