তাকওয়া পরিবহনে আগুন !
ফারহানা মির্জা | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩, ০৯:১৯ এএম
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা সফিপুর এলাকায় তাকওয়া পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, চালক রাসেল মিয়া প্রতিদিনের মতো তাকওয়া পরিবহন চন্দ্রা থেকে গাজীপুরের যাত্রী বহন শেষে রাত এগারোটা দিকে সফিপুর ইবনে সিনা ফার্মাসিটিক্যাল পশ্চিম পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে বন্ধ করে রেখে চলে যায়।ভোর রাতে ৪-৫ জন যুবক পরিবহনে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। ততক্ষণে পরিবহনটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তার আগেই পরিবহনে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
কালিয়াকৈর অধীনস্থ মৌচাক পুলিশ ফাঁড়ি উপ পরিদশক (এস আই) সাইফুর রহমান মুন্সী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দুর্বৃত্তদের সনাক্ত করার ও আটক করার চেষ্টা চলছে।
