চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
ফারহানা মির্জা | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩, ০৯:৫২ এএম
আজ সোমবার (১৬ অক্টোবর) চিকিৎসা নেয়ার জন্য সিঙ্গাপুর গিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।গেলো দিন রোববার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
বঙ্গভবনের মুখপাত্র জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতির চিকিৎসা করানোর কথা রয়েছে।
চিকিৎসা শেষে আগামী ৩০ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
বিষয়: রাষ্ট্রপতি সিঙ্গাপুর চিকিৎসা
