ভিসা-পাসপোর্ট ছাড়া বিমানে শিশু, ১০ জন প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
শাকিল খান | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৪ পিএম
ভিসা-পাসপোর্ট ছাড়া বিমানে শিশু ওঠার ঘটনায় ১০ জনকে বিমানবন্দর থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
সোমবার রাত আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে জুনায়েদ হোসেন মোল্লা নামে এক শিশু ভিসা ও পাসপোর্ট ছাড়াই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের এক ফ্লাইটে উঠে। এ ঘটনায় কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৪ ফ্লাইটটি প্রায় আধা ঘণ্টা দেরিতে ঢাকা ত্যাগ করে।
এদিকে মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের ডিউটি সিকিউরিটি অফিসার খুরশিদা খাতুন বিমানবন্দর থানায় একটি লিখিত অভিযোগ করেন। এরপর শিশুটির অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।
