বাংলাদেশ ভিক্ষা চাওয়ার দেশ নয়

ডিম সেদ্ধ করে ফ্রিজে রাখতে বললেন প্রধানমন্ত্রী, কিন্তু কেন?

রায়হান রাজীব | প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২৩, ১২:২৯ এএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের বাজারে ডিমের যখন দাম কমবে, তখন ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন। তাহলে বহুদিন ভালো থাকবে।

দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক সফরের ফলাফল নিয়ে মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে ডিম নিয়ে ব্যবসায়ীদের সিন্ডিকেটের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন শেখ হাসিনা।

গত ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ  দেন প্রধানমন্ত্রী। ২৭ আগস্ট দিনগত রাতে তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে দেশে ফিরেন।

ব্রিকস নিয়ে বিরোধী দলের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, জানি যে এই প্রশ্নটা আসবে। বাংলাদেশ কিছু চেয়ে পাবে না, সে অবস্থায় নেই। আমরা এখন বিশ্বে বাংলাদেশকে মর্যাদার অবস্থানে নিয়ে গেছি। তারাও জানেন, বাংলাদেশ এখন ভিক্ষা চাওয়ার মতো দেশ না। বিরোধীদের মধ্যে হা-হুতাশ আছে। তাদের সময়ে বাংলাদেশ ভিক্ষা চাওয়ার মতো অবস্থায় ছিল, এখন নেই।

তারা বলতে পারে কারণ বিএনপির আমলে ওটাই ছিল। বিশ্বের কাছে বাংলাদেশের কোনও অবস্থানই ছিলো না। বাংলাদেশ মানে ছিল দুর্ভিক্ষের দেশ, ঝড়ের দেশ, ভিক্ষার দেশ। হাত পেতে চলার দেশ। এখন সবাই জানে বাংলাদেশ ভিক্ষা চাওয়ার দেশ নয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সঞ্চালনায় মন্ত্রিপরিষদ সদস্য, আওয়ামী লীগের নেতা, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে অংশ নেন।





Top