গণমিছিলের নামে মানুষের ক্ষতি করলে ছাড় নয়: তথ্যমন্ত্রী

রাজিউর রাহমান | প্রকাশিত: ১১ আগষ্ট ২০২৩, ০৯:২২ পিএম

ছবি: সংগৃহীত

গণমিছিলের নামে বিএনপি যদি মানুষের ক্ষতি করে তাহলে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১১ই আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণে সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যে দল করে তারেক রহমানের লাঠিয়াল বাহিনী হওয়া ছাড়া কোনো নির্বাচনেই অংশ নেওয়া যায় না। সে দল করার কোনো যুক্তি নেই।





Top