হজযাত্রী নিবন্ধনের সময় বেড়েছে আরও ৭ দিন
নিজস্ব প্রতিনিধি
|
প্রকাশিত: ১ মার্চ ২০২৩, ০৬:২০ এএম
চলতি বছর হজযাত্রী নিবন্ধনের সময় আরও ৭ দিন বাড়িয়ে আগামী ৭ মার্চ পর্যন্ত করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
গত ৮ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়ে ২৩ ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। পরে সময় পাঁচদিন বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়।
আরও পড়ুন: প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৩৮৩ জন
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ৭ মার্চ পর্যন্ত বর্ধিত করা হলো। সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের সর্বশেষ ক্রমিক আগের সিরিয়াল বহাল রেখে ৪৫ হাজার ৫১৪ পর্যন্ত নির্ধারণ করা হলো। বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের সর্বশেষ ক্রমিক আগের সিরিয়াল বহাল রেখে ৮ লাখ ৪৬৭ পর্যন্ত নির্ধারণ করা হলো।
কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
