বীর মুক্তিযোদ্ধা সর্দার মোতাহার উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২১, ১১:০৮ পিএম

ফাইল ছবি

জাতীয় পাটকল শ্রমিক লীগের সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সর্দার মোতাহার উদ্দিন- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা এক শোক বিবৃতিতে বলেন, বর্ষীয়ান এই শ্রমিক নেতা সর্বদা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে সোচ্চার ছিলেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এনএফ৭১/আরআর/২০২১





Top