অবিলম্বে মীর সরফত আলী সপুর নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান বিএনপি মহাসচিব

গণআন্দোলনে দিশাহারা হয়ে পড়েছে সরকার: মির্জা ফখরুল

রাজিউর রাহমান | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:২২ এএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু গতকাল জামিনে মুক্তি পাওয়ার পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে আবারও গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় রমনা থানায়। শারীরিকভাবে ভীষণ অসুস্থ সপুকে রমনা থানা থেকে হাসপাতালে নেওয়া হলেও ভালোভাবে চিকিৎসা না দিয়ে তড়িঘড়ি করে থানায় নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, সকল মামলায় জামিন পেয়ে আবারও সপুকে গ্রেপ্তার সরকারের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সপুর সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে চিকিৎসা দেওয়ারও জোর দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে মীর সরফত আলী সপুর নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা দাবি করেন বিএনপি মহাসচিব।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, গণআন্দোলনে দিশাহারা হয়ে আন্দোলনের নেতাকর্মীকে যেকোনো উপায়ে আটক রাখতে মরিয়া হয়ে উঠেছে সরকার।

 

 

 





Top