প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ডেরেক শোলে

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৩, ১২:০০ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ডেরেক শোলে

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর জ্যেষ্ঠ উপদেষ্টা ও পররাষ্ট্র দফতরের কাউন্সিলর ডেরেক এইচ শোলে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গণভবনে এ সাক্ষাৎ করেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার।

আরও পড়ুন: রোমানিয়ায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে শোলের। রোহিঙ্গা বিষয়ে আলোচনা করতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ডেরেক এইচ শোলে। আজই তিনি ঢাকা ছাড়বেন।





Top