ঢাকার উত্তরে আজ বিএনপির গণপদযাত্রা

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৩, ১২:০২ এএম

ঢাকার উত্তরে আজ বিএনপির গণপদযাত্রা

বিএনপি’র পূর্ব ঘোষিত চলমান যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে গণপদযাত্রা পালন করা হবে। রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর আদাবর রোড সংলগ্ন ‘শ্যামলী মাঠ’ (শ্যামলী সিনেমা হলের পিছনে) থেকে শুরু হবে এই গণপদযাত্রা।

রবিবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: দেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু

গণপদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন। এতে অংশ নেবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





Top