রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪১

নিশি রহমান | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৩, ১০:১৪ পিএম

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা-বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১৫১ গ্রাম হেরোইন, ৯১০ পিস ইয়াবা, ৩০টি নেশাজাতীয় ইনজেকশন ও ৮ কেজি ২৪৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আরও পড়ুন>>> রাজধানীতে ২০ কিশোর গ্যাং সদস্য আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

গতকাল ( ৬ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে।

 

 

 





Top