এনবিআর ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
|
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৩, ১১:১১ পিএম
আগারগাঁওয়ে নতুন এনবিআর ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ভবনটি উদ্বোধন করেন। এসময় তিনি নবনির্মিত রাজস্ব ভবন পরিদর্শন করেন।
আরও পড়ুন: বিনিয়োগ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
এদিকে রাজস্ব দিতে জনসচেতনতা বৃদ্ধি ও রাজস্ববান্ধব মানসিকতা বিকাশের লক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দুই দিনব্যাপী সম্মেলনের আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কিছুক্ষণের মধ্যে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এর আগে সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
