ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত দম্পতি

নিশি রহমান | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৩, ০১:২৭ এএম

ভাটারা থানা

রাজধানীর ভাটারার একটি বাসায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে এক দম্পতির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন>>> খুলনায় পৃথক পৃথক দুর্ঘটনায় ২জন নিহত

আজ ( ২ ফেব্রুয়ারি ) ভোর ৫ টায় ভাটারার সাঈদনগরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুল মজিদ শিকদার ও তার স্ত্রী তসলিমা আক্তার।

স্বজনদের সূত্রে জানা যায় , নিহতরা ভাটারার সাইদনগরের এ ব্লকে থাকতেন। ভোরে তাসলিমা আক্তার রান্নাঘরে চুলা ধরানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। পুরো ঘরে ছড়িয়ে যায় আগুন। তাদের চিৎকারে আশেপাশের লোকজন আসেন তবে  তাদের বাঁচানো সম্ভব হয়নি।

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য লাশ দুটি  শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

 





Top