সংসদে তথ্যমন্ত্রী

দেশবিরোধী প্রচারে জড়িত থাকায় বন্ধ হচ্ছে ১৯১ নিউজপোর্টাল

রাজিউর রেহমান | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৩, ০৬:৪২ এএম

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

দেশবিরোধী সংবাদ প্রচার বন্ধে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন ড. হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী বলেন, জনমনে বিভ্রান্তি ছড়ায় এমন কার্যক্রম পরিচালনাকারী ও সরকারের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ১৯১টি অনলাইন নিউজপোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিল করাসহ লিংক বন্ধ করার জন্য ইতোমধ্যে ডাক ও টেলিযোগযোগ বিভাগে চিঠি দেওয়া হয়েছে।

হাছান মাহমুদ আরও বলেন, বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হইতে অনলাইন নিউজ পোর্টাল ১৬২টি, দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল ১৬৯টি এবং টিভি চ্যানেলের অনলাইন পোর্টাল ১৫টি, সর্বমোট ৩৪৬টি অনলাইন পত্রিকা নিবন্ধন প্রদান করা হইয়াছে।

সোমবার (৩০ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এসব কথা জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

 

 

 



বিষয়:



Top