করোনা মহামারি
দেশে ১২ জনের দেহে করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক
|
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৩, ০৪:৪৭ এএম
দেশে ২৪ ঘণ্টায় ১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫০৬ জনে। এসময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪১ জনেই থাকছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন : চট্টগ্রামে লক্ষ্যমাত্রার দ্বিগুণ সরিষা চাষ
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ৯ জন।
২৪ ঘণ্টায় ১ হাজার ৩৯৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৪০৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৮৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৭ শতাংশ।
বিষয়: করোনা সংক্রমন করোনা শনাক্ত করোনা ভাইরাস করোনা পরিস্থিতি করোনা টেস্ট newsflash71 Latest News Update News
