চলতি বছর হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন
রায়হান রাজীব | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৩, ০৭:৪৯ এএম
২০২৩ সালে দেশের সম্ভাব্য হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
রোববার জাতীয় সংসদে এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ২০০৯ সালে হজযাত্রীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৬২৮ জন, যা ২০১৯ সালে বেড়ে হয় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন; কিন্তু করোনা পরিস্থিতির কারণে ২০২২ সালে হজযাত্রীর সংখ্যা কমে দাঁড়ায় ৬০ হাজার ১৪৬ জনে।
আরও পড়ুন>>>ফারদিন হত্যা মামলায় বুশরার জামিন
তিনি বলেন, চলতি বছরে (২০২৩) হজযাত্রীর সম্ভাব্য কোটা বেড়ে হচ্ছে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন; যা ২০০৯ এর তুলনায় ১৪৮ শতাংশ বেড়েছে; এটা সরকারের সাফল্যের একটি মাইলফলক।
বিষয়:
