দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

মুনাজ | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৩, ০৬:৪২ এএম

ওবায়দুল কাদের

সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইট যোগে তিনি ঢাকায় আসেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

আরও পড়ুন: দেশে ২১ জনের দেহে করোনা শনাক্ত

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন।

উল্লেখ্য, ওবায়দুল কাদের গত ২ জানুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুর যান।





Top