করোনা মহামারি
দেশে ২১ জনের দেহে করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৩, ০৩:৩৫ এএম
দেশে ২৪ ঘণ্টায় ২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ২০৮ জনে। এসময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪০ জনই থাকছে।
বুধবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন : পাবনায় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ১৪২ জন।
২৪ ঘণ্টায় ৩ হাজার ৪১৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৪০৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৬২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ।
এনএফ৭১/আরআর/২০২২
