জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন ১৮ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০, ১০:৪২ পিএম
একাদশ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন নতুন বছরের ১৮ জানুয়ারিতে শুরু হচ্ছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
জানা গেছে, আগামী ১৮ জানুয়ারি সোমবার বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়: জাতীয় সংসদ শীতকালীন অধিবেশন ১৮ জানুয়ারি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
