এমপি হারুনের আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা ইসির

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২, ০৫:৪৩ এএম

নির্বাচন কমিশন

বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) হারুনুর রশিদের ছেড়ে দেওয়া চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (২৬ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম এ সংক্রান্ত তফসিলের প্রজ্ঞাপন জারি করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৫ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ জানুয়ারি। আর ভোটগ্রহণ করা হবে ১ ফেব্রুয়ারি।

আরও পড়ুন: অনূর্ধ্ব-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবলের চ্যাম্পিয়ন বাংলাদেশ

এর আগে, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদ হারুনুর রশিদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরির কাছে পদত্যাগপত্র জমা দেন। সেদিনই আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

 



বিষয়:



Top